1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বগুড়ায় মরহুম কোকোর জন্মদিনে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত
২৩

বগুড়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ায় মরহুম কোকোর জন্মদিনে দোয়া মাহফিল |নয়া দিগন্তবাংলা সংবাদপত্র
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাদ জোহর বগুড়া জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাইন, শাহাদত হোসেন, রাজু হোসেন পাইকাড় প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসেন।

এছাড়া কোকোর রুহের মাগফিরাত কামনা করে বাদ আসর একই স্থানে জিয়া পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..