1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বগুড়া-নওগাঁ সাতসকালেই সড়কে প্রাণ গেল ৬ জনের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত
১৫

বগুড়াপ্রতিনিধি:

বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া এলাকার সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।Geographic Reference

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..