1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত
১১৮

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক শক্তিকে তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একটি চুক্তিতে আসতে ইরান অনেক বেশি সময় নষ্ট করেছে। এখন তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে। বুধবার (১০ জুন) ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি আগের দাবি পুনরাবৃত্তি করে বলেন, ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ বিশৃঙ্খলা ও চরম অবস্থায় রয়েছে। ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তিনি দাবি করেন, ইরানকে পুরোপুরি পরাজিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান শুধু মুখের কথায় পটু, কিন্তু বাস্তবে কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত!

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তিতে আসার সুযোগ ইরান অনেক আগেই পেয়েছিল। কিন্তু তারা অযথা সময়ক্ষেপণ করেছে। এখন সেই ভুলের খেসারত দিতে হবে। তবে চড়া মূল্য বলতে তিনি ঠিক কী ধরনের পদক্ষেপের কথা বলছেন, সে ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দেননি।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..