হারুন চৌধুরী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নং কাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম মানিক পাঠান এলাকায় বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদ’। গত ১৪ আগষ্ট সংগঠনটির উদ্যোগে এলাকার বিভিন্ন পেশার ব্যক্তি, প্রবাসী ও দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ২০টি পরিবারকে ঢেউটিন এবং ৭০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই পুনর্বাসন উপহার নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়েছে ।
তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষ কে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ করা মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ক্ষতিগ্রস্ত দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ডা. আতিকা অনন্যা অমি, ডা. ইমরুল হাসান।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, বন্যায় এই অঞ্চলের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এই জন্য তাদের এলাকার বিভিন্ন পেশার ব্যক্তি, প্রবাসী ও দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ঢেউটিন এবং ৭০টি পরিবারকে নগদ অর্থ দিয়ে এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জন্য তাদের এই মানবিক প্রচেষ্টা। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাদের এই এলাকার সর্বস্তরের জনগণ ‘মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদ’এর তরুণ ও যুবসমাজকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..