1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের প্রথম জয় শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে এশিয়ান গেমসে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

জাপানের গিফুতে চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ হকির ‘পুল এ’-র ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। স্বাগতিক জাপান ও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টানা দুই হারের ধাক্কা সামলে উঠে এই জয়ে টুর্নামেন্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লাল-সবুজের প্রতিনিধিরা। একই সাথে গত এপ্রিলে এশিয়ান গেমস কোয়ালিফায়ারে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারের তিক্ত স্মৃতির মধুর প্রতিশোধও নিল জার্মান কোচ পিটার গেরহার্ডের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলে শ্রীলঙ্কান রক্ষণভাগকে কোনঠাসা করে রাখে বাংলাদেশের ফরোয়ার্ডরা। অষ্টম মিনিটে নিখুঁত এক পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ড্রাগ-ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই (১৬তম মিনিটে) আরেকটি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম।

যদিও ১৮তম মিনিটে লঙ্কান খেলোয়াড় কুসল বিরাপ্পুলি পেনাল্টি কর্নার থেকে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিরতির ঠিক তিন মিনিট আগে আমিরুল ইসলাম নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়ে শক্ত অবস্থানে বসান।

দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা বজায় রেখে আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ৪৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে চমৎকার এক ফিনিশিংয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন মাহবুব হোসেন। এরপর ম্যাচের ৫৪তম মিনিটে শ্রীলঙ্কার বক্সে ফাউল হলে পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ, যা থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোলটি করেন আশরাফুল ইসলাম।

পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে নিয়ে মাঠজুড়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে লাল-সবুজরা। এই দাপুটে জয়ের পর গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..