1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃমিজানুর রহমান ভালুকা থেকে:

নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্ডার গার্ডেনে বড়ুয়া ছাত্রছাত্রীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৪ই নভেম্বর শনিবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
পরীক্ষায় যাতে কেউ নকল করতে না পারে বা অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়।
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিযেশনের ভালুকা উপজেলার সভাপতি অধ্যাপক মোঃহাছেন আলী জানান ভালুকার মোট ২৯ টি স্কুল থেকে ৯৬৫জন ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
কার্যক্রমটি পরিচালনা এবং সার্বিক দায়িত্ব পালনে কাজ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কোষাধক্ষ্য,সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অনেকেই।
পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন ভালুকা পৌর বিএনপি’র আহবায়ক হাতেম খান ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মোঃ মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..