তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :
কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করার লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বালিহাটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খান।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বালিহাটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির আওতায় আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। খাদ্যশস্যকে আরও উন্নত করার প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খান আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কৃষকদের স্বার্থ সংরক্ষণ, খাদ্যশস্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি নির্ধারিত নিয়মনীতি অনুসরণের বিষয়টি গুরুত্ব পায়।
সংশ্লিষ্টদের মতে, কৃষিনির্ভর অর্থনীতিতে আমন ধানের গুরুত্ব বিবেচনায় এ সংগ্রহ কার্যক্রমকে সরকারের খাদ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা গেলে উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রাখার মাধ্যমে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব হবে।
মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষকের স্বার্থ সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।