তাহের আহমেদ, জামালগঞ্জ, সুনামগঞ্জ
জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাধিকবার কারাবন্দী নেতা শাহ মোঃ শাহজাহানকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আঃ হকের যৌথ স্বাক্ষরে গত ২১ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে শাহ মোঃ শাহজাহানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
তাঁর অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীরা শাহ মোঃ শাহজাহানের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন সময়ে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া, নুরে আলম ফরাজী, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইস আলী তালুকদার, বেহেলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সাচনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নুর সাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকী, ছাত্রদল নেতা নাদীম মাহমুদ মুরাদ, ফারভেজ আহমেদ, জোনায়েদ আহমেদ, মেহেদী হাসান রবিন, আবু সুফিয়ান, শাকিব আহমেদ রিয়াতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা শাহ মোঃ শাহজাহানকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা ফেরিঘাট থেকে মসজিদ মার্কেট পর্যন্ত আনন্দ মিছিল করেন। পরে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।