1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মঞ্চ -টেলিভিশন -ওটিটি এবং চলচ্চিত্র মাধ্যমের নিয়মিত তারুন্য নির্ভর উদীয়মান অভিনেতা অমিতাভ রাজীব ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সম্প্রতি তিনি অভিনয় করছেন তানভীর মোকান্মেল পরিচালিত “সোজন বাদিয়ার ঘাট চলচ্চিত্রে ।আজ তার শুভ জন্মদিন। চলচ্চিত্রে নির্বাচন,শুটিং, মঞ্চ -টিভি-ওটিটিতে অভিনয় জীবন,নিজ নাট্যদলের সাম্প্রতিক কার্যক্রম, জন্ম দিন উদযাপন,দেশ-বিদেশে মঞ্চ ভ্রমণ, বিভিন্ন সময় পদক গ্রহন,আগামীর পরিকল্পনা প্রভৃতি বিষয় নিয়ে…….. টিভি অনলাইনের সাথে একান্তে কথা বলেছেন তিনি।সাক্ষাৎকারটি নিয়েছেন………….

।

প্রশ্ন১:সোজন বাদীয়ার ঘাট চলচ্চিত্রে নির্বাচিত হওয়া এবং শুটিং অভিজ্ঞতা নিয়ে বলেন।

উত্তর ১: নাট্যবন্ধু জুবায়ের জাহিদের মাধ্যমে এই চলচ্চিত্রের অডিশনের খবর পাই,আবেদন করি। এবং ৩০+ আর্টিস্টের মধ্যে আমরা ৫ জন নির্বাচিত হই। আর শুটিংয়ের অভিজ্ঞতা এককথায় দুর্দান্ত। আমরা ১ম ভাগের শুটিং করেছি গোপালগঞ্জ জেলার পাটকেল বাড়ি নামক প্রত্যন্তঅঞ্চলে। যেখানে ১৮ কি. মি. গাড়িতে যাওয়ার পর বাকি ১ঘন্টার পথ যেতে হতো ইঞ্জিন চালিত নৌকায় আমারা প্রতিদিন সকাল ৭ টায় রওনা হতাম আর রাত ২টা বা ৩ টায় হোটেলে ফিরতাম আবার সকাল ৭ টায় কল থাকতো। অনেক আন্তরিক একটা টিম সেখানে শ্রদ্ধেয় পরিচালক তানভীর মোকাম্মেল স্যার, উত্তম গুহ দা, চিত্রলেখা গুহ দি ও সগীর মোস্তফা ভাই সহ অনেক গুনিজনের সান্নিধ্যে কাজকরা আমার জীবনে এক অনন্য অভিজ্ঞতা। অক্টোবরের মাঝামাঝিতে এই চলচ্চিত্রের শেষ ভাগের কাজ শুরু হবে।

প্রশ্ন২:শিল্পের বিভিন্ন শাখা এবং মাধ্যমে আপনার সরব উপস্থিতি। এই বিষয়টা নিয়ে বলেন।

উত্তর ২:আমার মূলত থিয়েটারে অভিনয় থেকেই শুরু,যেহেতু অভিনয়টা উপভোগ করি তাই টিভি নাটক কিংবা চলচ্চিত্রে ডাক আসলে চেষ্টা করি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিতে।

প্রশ্ন৩:মঞ্চ নাটকে একাধিক দলে আপনার সম্পৃক্ততা এবং অভিনীত চরিত্র নিয়ে বলেন।

উত্তর ৩: ঢাকায় থিয়েটারে প্রথম মহিলা সমিতি মঞ্চে অভিনয় নাট্যদল ” ঢাকা ড্রামা”র আবদুল্লাহ আল মামুন রচিত ও মজিবুর রহমান দিলু নির্দেশিত নাটক “এখন দুঃসময়” এর মাধ্যমে ২০০৯ সালে। পরবর্তী তে ২০১৩ সালে শুভাশিষ দত্ত তন্ময় দাদার নাট্যনির্দেশনায় ‘আমি বিবেকানন্দ বলছি’ নাটকে অভিনয়ের মাধ্যমে বিবেকানন্দ থিয়েটারে যোগদান। বিবেকানন্দ থিয়েটারে এখন অব্দি ১৫ এর অধিক প্রযোজনায় নিয়মিত অভিনয় করে চলছি। এছাড়াও নাট্যম রেপার্টরী’র ড.আইরিন পারভীন লোপা নির্দেশনায় জননন্দিত নাটক “দমের মাদার”এ অভিনয়ের মাধ্যমে ভারতে বিভিন্ন প্রদেশে শো করা এবং ২০২৪ সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি (এনএসডি নাট্য উৎসব ) এ রাজস্থানের যোধপুর ও এনএসডি দিল্লি তে অভিনয় করা হয়। এছাড়াও মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক -শ্রাবণ ট্র্যাজেডি,নীলাখ্যান,
সুরেন্দ্র কুমারী ও নাট্যদল স্টেইজ ওয়ান ঢাকা এর প্রযোজনা দ্যা অড কাপল, চিরকুমার সভা এবং থিয়েটার দল কিসসা কাহিনী এর হয়ে বাংলাদেশের প্রথম বডি পেইন্ট নাটক ‘সুখ চাঁন্দের মোড়’ এ অভিনয় করা হয়। ৬ টি ভিন্ন দলের হয়ে ভিন্ন পরিবেশে মঞ্চে অভিনয় করতে গিয়ে আমার ক্ষুদ্র জীবনে যে অভিজ্ঞতা অর্জন হয় তা স্মরনীয় হয়ে থাকবে।মঞ্চে অভিনীত প্রতিটি চরিত্রই আমার কাছে সমান গুরুত্ব বহনকরে। তারমধ্যে “চিরকুমার সভা” নাটকে রসিক চক্রবর্তী, “উত্তরন” এ পওহারী বাবা, “দমের মাদার” এ হোসেন সাব এবং “শ্রাবন ট্রেজেডি” তে শেখ কামাল চরিত্র উল্লেখযোগ্য।

প্রশ্ন৪:আপনার অভিনয় জীবনের শুরুটা কিভাবে?

উত্তর৪:আমার জন্ম বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়ীয়া জেলাস্থ মেঘনা,তিতাস, ঢোলভাঙা বিধৌত বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মা অনিতা রানী সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং পিতা গোবিন্দ চন্দ্র দেব ছিলেন হাইস্কুল শিক্ষক যিনি নিজেও গ্রামে বাৎসরিক উৎসবগুলোতে বিভিন্ন নাটকে অভিনয় করতেন বাবার কাছেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিলো ৭ম শ্রেনীতে পড়ার সময়।তারপর ২০০০ সালে নিজ উপজেলায় “শাহ্ রাহাত আলী নাট্যগোষ্টি”এর সাথে আনুষ্ঠানিক ভাবে থিয়েটার চর্চা শুরু।

প্রশ্ন৫: পঞ্চাশের অধিক টিভি নাটকে আপনার অভিনয় । প্রত্যাশা-প্রাপ্তী এবং প্রবাহমানতা নিয়ে বলেন।

উত্তর ৫: গুনি অভিনেতা আব্দুল্লাহ রানা ভাইয়ের ডিরেকশনে একটি প্রামাণ্যচিত্রে অভিনয়ের মধ্যদিয়ে আমার টিভি নাটকে পথচলা শুরু তারপর ১,২,৩ এভাবে ৫০+। বাংলা নাটকের একটা আকাশচুম্বী জনপ্রিয়তা আছে সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলা নাটক সারা বিশ্বে আরও সমাদৃত হবে।

প্রশ্ন৬:ওটিটি প্লাটফর্মে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলেন।

উত্তর ৬:পরিচালক ভিকি জাহেদ ভাইয়ের
“একটি খোলা জানালা” থ্রিলার টাইপ পূর্ণ সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দ্বারা প্রথম ওটিটিতে প্লাটফর্মে যুক্ত হওয়া। তারপর মিফতা আনান ভাইয়ের সিরিজ “তাঁরাবাতি” ও সজীব খান এর “গ্যাংস্টার ব্রো’স” ওটিটি তে যেটা হয় অনেক সময় নিয়ে ধরে ধরে কাজ করা হয়।

প্রশ্ন.৭:মহাকাল নাট্য সম্প্রদায়ের সাম্প্রতিক একক অভিনীত নাটকে আপনার সম্পৃক্ততা নিয়ে বলেন।

উত্তর ৭: মহাকালের সাথে আমার স্বল্পদিনের যাত্রাপথে দলপ্রধান মীর জাহিদ হাসান ভাইয়ের যে ভালোবাসা স্নেহাশিসপেয়েছি তা অবর্ননীয়। দলের ৪৫ তম প্রযোজনা নাট্যকার অপুর্ব কুমার কুন্ডু ও আমার থিয়েটার জীবনের মেন্টর
শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত “হ্যানিমেন” নাটকে আমি ব্যাকস্টেজে কাজ করেছি। যেহেতু নির্দেশকের সাথে আমার ১০ এর অধিক কাজের পূর্বঅভিজ্ঞতা রয়েছে তাই আমার নেপথ্যের কাজ অনেটা সহজ হয়ে গেছে।জাহিদ ভাইয়ের দীর্ঘ ৫০ বছরের নাট্যঅভিজ্ঞতা নিয়ে অভিনয়ের প্রতিটি মুহূর্ত যা আমার অভিজ্ঞতাকে আরও তরান্বিত করেছে।

প্রশ্ন ৮:মঞ্চে কাজের স্বীকৃতি হিসেবে আপনি কি কোন পুরুষ্কার পেয়েছেন?

উত্তর : হ্যাঁ, লোক নাট্যদল ও পিপলস থিয়েটার প্রবর্তিত
“মঞ্চমুকুল পদক-২০২৩”
এবং এথিক থিয়েটার প্রবর্তিত
“তারুন্য সম্মাননা -২০২৬”

প্রশ্ন ৯:আজ আপনার শুভ জন্মদিনে বিশেষ আয়োজন কিছু থাকলে বলেন।

উত্তর ৯: তেমন বিশেষ কোন আয়োজন নেই তবে এই দিনটাতে আমি সেচ্ছায় রক্তদান করি এবং সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কিছুটা সময় কাটাই। আর সন্ধ্যাসময়টা বরাদ্দ আমার স্নেহের পাইলটের জন্য….

প্রশ্ন১০:আগামীর অভিনয় ভাবনা এবং নতুন কাজের পরিকল্পনা নিয়ে বলেন।

উত্তর ১০: নতুন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্যে উন্মুখ হয়ে আছি। আর নতুন কাজ বলতে দীপ্ত টিভিতে হাসান রেজাউল ভাইয়ের পরিচালনায় মেগা ধারাবাহিক “বকুলপুর সিজন-৩” তে কাজ করছি যেটি ১৯ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..