1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জায়েদ খান পাশে দাঁড়ালেন রিফাত চৌধুরীর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক :

অসুস্থ হয়ে হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। অর্থাভাবে চিকিৎসা ব্যহত হচ্ছিল তার। কষ্টে সৃষ্টে কাটছিল দিন। এবার অভিনেতার পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান।

আজ বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান। ঢাকা মেইলকে খবরটি তিনি নিজেই নিশ্চিত করেন। এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।

এদিকে অভিনয় শিল্পী সংঘও পাশে দাঁড়িয়েছে রিফাত চৌধুরীর। সংগঠন থেকে করা হয়েছে আর্থিক সহায়তা। অভিনেতা চঞ্চল চৌধুরীও সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন রিফাত চৌধুরীর পাশে দাঁড়াতে। এবার সাহায্যের হাত বাড়ালেন জায়েদ খান।

পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। গেল ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। শুরুতে ফ্লোরেই কাটছিল দিন। পরে মেলে বেড। অভিনেতার দুরবস্থা সংবাদমাধ্যমে উঠে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই চলছে তার চিকিৎসা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..