1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
২৩

রাজিব মিয়া

নেত্রকোনার মদন উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪ টায়
মদন উপজেলার জাহাঙ্গীর কেন্দ্রীয় বাজার এম ,এম বিজনেস মার্কেটে আয়োজিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বপ্ন ছায়া ফাউন্ডেশন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরুর সভাপতিত্বে ও স্বপ্ন ছায়া ফাউন্ডেশন এর পরিচালক সিরাজুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান,
দুর্গাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলু দত্ত, উপদেষ্টা হাফেজ সানাউল্লাহ, উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন।

 

স্বপ্ন ছায়া ফাউন্ডেশন উপজেলার একটি আর্থসেবা মানবতা কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘ এক বছর যাবত সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং
উপজেলা সামাজিক, রাজনীতিক, শিক্ষক ছাত্র সুশীল সমাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..