1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭%: অপ্টা অ্যানালিস্ট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত
২২

ক্রীড়া ডেস্ক;
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফুটবলপ্রেমীদের নজর এখন এক হাই-ভোল্টেজ ম্যাচে। মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দল মরক্কো।

পরিসংখ্যান বলছে, ম্যাচের আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ব্রাজিল। স্ট্যাটস প্রোভাইডার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয় পাওয়ার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৩.৫ শতাংশ।

তবে শুধু একটি ম্যাচ জয়ই নয়, পুরো ‘গ্রুপ সি’-এর শীর্ষে ওঠার দৌড়েও ব্রাজিলই এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে, তাদের গ্রুপ টপার হওয়ার সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ। অন্যদিকে, মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এমন একটি নাম, যাদের সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক অবিচ্ছেদ্য। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরেই অংশ নিয়েছে তারা। তবে ২০০২ সালের পর থেকে আর শিরোপার দেখা পায়নি সেলেসাও’রা। তাই এবার তাদের লক্ষ্য হেক্সা মিশন সম্পন্ন করে (ষষ্ঠ বিশ্বকাপ) ট্রফি ঘরে তোলা।

অন্যদিকে, মরক্কো এখন আর শুধু ‘আন্ডারডগ’ নয়। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে তারা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। অরগানাইজড ডিফেন্স, দ্রুত কাউন্টার-অ্যাটাক এবং টিম ডিসিপ্লিন-সব মিলিয়ে তারা এখন যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ।

ফুটবল বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মরক্কো সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে তাদের রক্ষণভাগ ভাঙা বড় পরীক্ষা হতে পারে ব্রাজিলের আক্রমণভাগের জন্য।

সব মিলিয়ে, এই ম্যাচকে শুধু একটি গ্রুপ পর্বের লড়াই হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। বরং এটি হয়ে উঠতে পারে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক তীব্র, কৌশলনির্ভর এবং রোমাঞ্চকর মুখোমুখি লড়াই।

ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড: অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।

মরক্কো: ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আসরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..