1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে করিমগঞ্জ থানা পুলিশের “কমিউনিটি পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়েছে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৭

মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলায়
​আজ ১১ জুলাই, ২০২৬ তারিখে করিমগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে একটি বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
​সভায় বর্তমান সমাজের প্রধান ব্যাধি মাদকের অপব্যবহার রোধে কঠোর আলোচনা করা হয় এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ “জিরো টলারেন্স” ঘোষণা করা হয়। মাদক ব্যবসায়ী বা পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও ইভটিজিং রোধে শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পুলিশের বিশেষ টহল জোরদার করা, গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে রাত্রিকালীন পাহারা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
​সাধারণ মানুষ যাতে কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি আইনি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে যেকোনো সমস্যায় সরাসরি অফিসার ইনচার্জ অথবা দায়িত্বরত বিট অফিসারের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। জনগণের সক্রিয় সহায়তায় একটি নিরাপদ ও মাদকমুক্ত শহর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..