1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন উখিয়া ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৬

শাহ জামান সিরাজী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উখিয়া ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (পরিকল্পনা-০৪ শাখা) জনাব নুসরাত জাহান কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম। তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শনকারী প্রতিনিধি কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, সুশাসন, মানবিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞান অর্জনের স্থান নয়; এটি মানবিকতা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম ভিত্তি। উখিয়া ডিগ্রি কলেজ সেই লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..