1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“মেধা ও যোগ্যতার লড়াই: কিশোরগঞ্জে ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত
৫৭

মোঃ মামুন ভুঁইয়া,

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ১৯ জুন শুক্রবার সকাল ৮ ঘটিকা হতে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের কার্যক্রমে প্রথম দিনে উত্তীর্ণ যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক সহনশীলতা যাচাইয়ের লক্ষ্যে দৌড় (Run), হাই জাম্প (High Jump) এবং লং জাম্প (Long Jump) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রার্থীরা তাদের সর্বোচ্চ শারীরিক দক্ষতা ও সাহসিকতার প্রমাণ দিতে এই প্রতিযোগিতামূলক ধাপে অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ জেলার ক্যাডেট এএসআই (নিরস্র) নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয় মাঠে উপস্থিত থেকে প্রতিটি ইভেন্ট পর্যবেক্ষণ করেন এবং শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে ফলাফল নিশ্চিত করতে দায়িত্বরত কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশ বরাবরই মেধা ও যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়নে অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার অনৈতিক প্রভাব বা দালালের এখানে ঠাঁই নেই।
আজকের কঠিন ও প্রতিযোগিতামূলক শারীরিক পরীক্ষায় যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে উত্তীর্ণ হয়েছেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন। আগামীকালের পরবর্তী ধাপের পরীক্ষাগুলোর জন্য সকলের প্রতি শুভকামনা রইল।
উক্ত নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..