1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

যশোর মনিরামপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

যশোরপ্রতিনিধি :

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর গ্রামে একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল রাতে গ্রামের আবুল কাসেম সরদার ও মাস্টার রফিকুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় বাড়ি দুটিতে ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতির সময় কী পরিমাণ মালামাল বা অর্থ লুট হয়েছে এবং ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একের পর এক ডাকাতির ঘটনায় মনিরামপুরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শাহপুরের বাসিন্দারা এ ধরনের অপ*রাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি—শাহপুরসহ মনিরামপুরের বিভিন্ন এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করে ডাকা*তির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..