1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

যা জানাল বিসিবি, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

প্রতিবেশী দেশের সঙ্গে ক্রিকেটের বন্ধন আরও মজবুত করার সুযোগ এসেছে বাংলাদেশের কাছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব আসার পর বিসিবি সেটিকে ইতিবাচকভাবে দেখছে। দুই বোর্ডের মধ্যে এখন সময় ও সুযোগ মিলিয়ে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ‘নেপাল বেশ কিছুদিন আগেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ম্যাচ খেলার আগ্রহ জানিয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিসিবি সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) বেশ ভরা। তারপরও ২০২৭ সাল পর্যন্ত চলমান এই সূচির মধ্যে কোনো সুবিধাজনক সময় বের করে সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। সবকিছু মিলে গেলে সিরিজটি হতে পারে।’

নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। নাফিস জানান, ‘যখন সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছাবে তখন জানানো হবে। তবে এটুকু নিশ্চিত যে নেপালের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।’

সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যার পর দেশটির সঙ্গে ক্রীড়া কূটনীতির আলোচনাও চলছে। নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছেন। সেখানে বন্যাদুর্গতদের অনুপ্রেরণা দেওয়ার কথাও উঠেছে।

তবে বিসিবির সঙ্গে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সরাসরি আলোচনায় বন্যার প্রসঙ্গ আসেনি বলে নাফিস জানান। তিনি ধারণা করেন, ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..