1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রংপুরপ্রতিনিধি

রংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‌্যালি করা হয়েছে।

দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। এরপর একটি র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। তাদের জনসম্পদের রূপান্তর করতে হবে। নারীদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। নারীদের এগিয়ে নিতে মহিলা দলের তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাহলে নারীরা সাহস নিয়ে তাদের অধিকার নিশ্চিতে কাজ করতে পারবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষা, চাকুরি ক্ষেত্রে নারীদের
অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীদের সঙ্গে নিয়েই দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকার আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতিরমঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..