1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

রকারি অন্নপূর্ণার টাকা না পেয়ে মহিলাদের হামলা মগরাহাট পশ্চিমের লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা প্রকল্প টাকা না পাওয়ায় গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভ কারী মহিলারা। সেই সঙ্গে চড়াও হয় মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক কমিটির চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাসু পুরকায়স্থ এর বাড়িতে। বিক্ষোভের সময় উপস্থিত মহিলা সদস্যরা সকলকেই দাবি করেন যে সরকারি কিছু কর্মচারীদের ভুলের কারণে এবং ঠিকমতো নাম না তোলার ক্ষেত্রে গাফলতির কারণে তাদের নাম বাদ পড়ছে।এই ঘটনার পর তারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র কাছে দাবি করেন যে অবিলম্বে সরকারি অন্নপূর্ণার টাকা যাতে তারা পায় তার জন্য সবধরনের সহযোগিতা ও ব্যাবস্থা করেন। তবে এই লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুল সেখ, কোন মন্তব্য পাওয়া যায় নি। তবে মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির অধীনে মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাসু পুরকায়স্থ বলেন যে,আজ প্রায় কয়েক শত মহিলা অন্নপূর্ণার সরকারি অনুদান এর টাকা না পেয়ে মহিলাদের দল লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে এবং তার বাড়িতে চড়াও হয়।এই ঘটনার পর কিছু সুত্রে জানা গেছে যে বিগত সরকারের আমলে সময় কিছু সরকারি আমলা ও সরকারি পঞ্চায়েতের কর্মী যারা তৃনমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত তারা বর্তমান সরকার কে বদনাম করার জন্য বহু ক্ষেত্রে এবং বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সরকারি অনুদান ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ভিতর থেকে নাম কেটে দিয়ে সাধারণ মানুষ কে বর্তমান সরকারের উপর ক্ষিপ্ত করতে চাইছে। এমন ঘটনা মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকা এবং কালিকেপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকা সহ এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এমন ঘটনা কি সুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে না,একই কায়দায় বিগত সরকারের আমলের প্রশাসনের কিছু কর্মকর্তা ভিতরে ভিতরে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এবং বিগত সরকারের আমলে সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে তাদের কে সাহায্য করছে অর্থের বিনিময়ে।তাই নয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যখন প্রশাসনের কর্মকর্তারা যাচ্ছে, ঠিক সময়ে অভিযুক্ত বিগত সরকারের আমলে অভিযুক্তদের কাছে খবর চলে যাচ্ছে গোপন ভাবে।এই ভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের ভাবমূর্তি কতটা কার্যকর হবে তা লাখ টাকার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..