1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজধানীর উত্তরার সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ আব্দুল রহমানঃ
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের ওই বাসায় অবস্থানের কারণ এবং তারা সেখানে কোনও ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

আটককৃত ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, শওকত হাসানুর রহমান রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..