1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত
৩৮

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শাহবাগ এলাকায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আকস্মিক অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় বিভিন্ন দোকানের সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে দোকানিদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জন দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
রোববার (১৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে রাতারাতি উন্নত বিশ্বের শহরের মতো পরিচ্ছন্ন করা সম্ভব না হলেও নাগরিকদের সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সরকার নাগরিকদের শাস্তি দিতে নয়, সচেতন করতে চায়। তবে যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..