1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র দুই সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত
১৩২

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র দুই সদস্য গ্রেফতার
খুলনায় সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আড়ংঘাটা থানার রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকার বাসিন্দা বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল এলাকায় সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়নকক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল সিপাই ও রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়।

পরে বিল্লালের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল সিপাই খুলনার কুখ্যাত ‘বি-কোম্পানি’ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মোট চারটি মামলা রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..