আব্দুস সালাম লিটন।
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পালাতে সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও বিদ্যালয়ের দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনার বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক ও তাঁর স্বজনেরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে জানিয়েছিলেন। তবে অভিযোগ পাওয়ার পরও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।