মনিরামপুর(যশোর) নিজেস্ব প্রতিনিধি
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোরের মণিরামপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
১০ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে তারা। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ অবস্থানে থাকতে দেখা যায়।
মনিরামপুর ছাত্রশিবিরের কোন কর্মসূচি চোখে পড়েনি। জামায়াত ছিল ধরি মাছ না ছুঁই পানি অবস্থানে।