1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার অভিযোগ, এ অঞ্চলের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে রয়েছে ইরানি শাসকগোষ্ঠী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি সাধারণ যোগসূত্র রয়েছে, আর তা হলো ইরান। হুতি বিদ্রোহী, ইরাকের সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের এসব অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিটির পেছনে একটি সাধারণ পক্ষ রয়েছে। সেটি হলো ইরানি শাসকগোষ্ঠী। তারাই এ অঞ্চলের সব অস্থিতিশীলতার জন্য দায়ী এবং তারাই অস্থিতিশীলতার মূল উৎস।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোও বিষয়টি উপলব্ধি করতে পেরেছে বলে তিনি মনে করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..