1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রাজাগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত
১২

মোঃ রমজান আলী,
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সন্ধ্যার সময় এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ৩ নং ও রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ রমিজ উদ্দিন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নুরু, ৩ নং রাতজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান রিপন, সহ-সভাপতি মোহাম্মদ আহসান হাবিব মাস্টার, মোঃ রফিকুল ইসলাম । যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী, রুহিয়া থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, রুহিয়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম সিদ্দিক, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল খালেক ৩ নং রাজাগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্বাস আলী, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্রনাথ বর্মন সহ এলাকার বিভিন্ন সন্মানী ব্যক্তিবর্গ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গন ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদকের বিভিন্ন ভয়াবহ দিক আলোচনা করেন এবং যেকোন উপায়ে মাদক নির্মূলের হুঁশিয়ারি দেন।
সর্বশেষে মোঃ আমিনুর রহমান রিপন কে আহ্বায়ক এবং মোঃ আহসান হাবীব মাষ্টারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট রাজাগাঁও ইউনিয়ন মাদক নির্মূল কমিটি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..