মোঃ রমজান আলীঃ
“মাদক মুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাও ইউনিয়নের “খড়িবাড়ি হঠাৎ পাড়া যুব সমাজের” উদ্যোগে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং রাজাগাও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান (জুয়েল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রাজাগাও ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রাজাগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন।
সারাদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের মোট আটটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচ শুরু হয় সকাল ১১ টায় এবং উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চুচুলী স্পোর্টিং ক্লাব বনাম টাঙ্গন ব্যারেজ স্পোর্টিং ক্লাব। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এর পুরস্কার লাভ করেন বৈরাগী হাট স্পোর্টিং ক্লাব। রানার্স আপ এর পুরস্কার লাভ করেন খড়িবাড়ি যুব সংঘ।
খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ৩ নং ৩নং রাজাগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং ৩ নং রাজাগাও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন।