1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

রুহিয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
১২১

মোঃ রমজান আলী,
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। ২৭ জুন রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিন পাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল জানান, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিদয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..