1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত
১৬

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পেইন হয়। ক্যাম্পেইনে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুবিধাগুলো তুলে ধরা হয়। এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত বিচারসেবা পৌঁছে দিচ্ছে এবং স্থানীয় বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ থেকে রেলি বের হয়ে রেলি এশিয়ান হাইওয়ে পর্যন্ত গিয়ে শেষ হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..