1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে আগামীকাল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

রূপপুরপ্রতিনিধি
আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম। একটি দেশের আকাশসীমা ব্যবহারে ওই দেশের আপত্তির কারণে এ জ্বালানি পরিবহন কিছুটা বিলম্ব হয়।

অবশেষে সেই জটিলতা কাটিয়ে শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে সরাসরি বিশেষ কার্গো উড়োজাহাজে দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ইউরেনিয়াম পৌঁছাবে। এরপর বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে রূপপুরের প্রকল্প সাইটে। এরপর পর্যায়ক্রমে ডিসেম্বর মাস পর্যন্ত এ জ্বালানি আসার কার্যক্রম চলবে। দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি, সব মিলিয়ে মোট ৯টি কার্গো উড়োজাহাজে এ পারমাণবিক জ্বালানি আসবে বলে সূত্রটি জানায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের এ জ্বালানি বৃহস্পতিবার আসার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে শিডিউল এক দিন পেছানো হয়েছে বলেও ওই সূত্রটি জানায়।

এর আগে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের-এক বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম ২০২৬ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এই জ্বালানি পরিবহন করা হবে।

পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমোস্ট্রয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..