লালমনিরহাট প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়ার সুযোগ পাওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুলালি গ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী এস. এম. দিদারুল হককে শুভেচ্ছা ও আর্থিক উপহার প্রদান করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষার্থী দিদারুলের হাতে এই প্রীতি উপহার তাহার হাতে তুলে দেওয়া হয়। দিদারুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি ডাকঘরের দুলালি গ্রামের মো: সায়েদুল হকের ছেলে।
উপহার হস্তান্তরকালে জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থী দিদারুলের চমৎকার সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। জেলা প্রশাসকের এই আয়োজনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী দিদারুল ও তাঁর পরিবার।