মোঃ বেল্লাল হোসেন
মুন্সিগঞ্জের মাওয়াঘাটের পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ ডুপার দিনব্যাপী কর্মশালার একটি মুহূর্ত
ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ‘কৌশলগত পরিকল্পনা কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মুন্সিগঞ্জের মাওয়াঘাটের পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ দিনব্যাপী এই কর্মশালাটি সম্পন্ন হয়। সংগঠনের আধুনিকায়ন ও ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় ডুপার নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডুপাকে একটি আধুনিক, গতিশীল ও পেশাদার অ্যালামনাই সংগঠনে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
সূচনালগ্নে কর্মশালার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ডুপার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।
কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ডুপার যুগ্ম-সাধারণ সম্পাদক ও কর্মশালা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ড. একেএম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক ব্রেইনস্টর্মিং সেশনে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন।
আলোচনা শেষে প্রাপ্ত সুপারিশগুলোর আলোকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন- ডুপার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরহাদ জেসমীন লিটি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যোগাযোগ-প্রকাশনা সম্পাদক ও যুগ্ম-সচিব শারমীন ঝরা, সাংগঠনিক সম্পাদক ও ডেভেলপমেন্ট প্রাক্টিশনার হোসনে আরা বেগম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনা খাতুন তুলি; যুগ্ম-শিক্ষা ও গবেষণা সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোসা. শামসুন্নাহার হীরা, মিডিয়া ও প্রচার সম্পাদক ও এসবিএসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিব, দফতর সম্পাদক ও ব্যবসা-উদ্যোক্তা সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংকার আসাদুল মাহবুব সালাম (নিপু), সমাজকর্মী মোহাম্মদ এরশাদ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) রফিকুল হক এবং ব্যবসা-উদ্যোক্তা মো. সাইফুল্লাহ।
সভাপতির বক্তব্যে জালাল আহমেদ বলেন, একটি সংগঠনকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে পরিকল্পিত চিন্তা, ধারাবাহিক কর্মপরিকল্পনা এবং সবার সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ আগামী দিনে ডুপাকে আরও শক্তিশালী, কার্যকর ও অনুকরণীয় সংগঠনে পরিণত করবে।
সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন কবীর বলেন, ডুপার ইতিহাসে কৌশলগত পরিকল্পনাকে কেন্দ্র করে এই প্রথম এমন কর্মশালা অনুষ্ঠিত হলো। গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ডুপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বৃহত্তর সমাজের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হওয়ায় রতœা শারমীন ঝরাকে ডুপার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।