1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও বিপুল বৈদেশিক মুদ্রা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

লাকী আক্তার

সিলেটের ঐতিহাসিক হযরত শাহ জালাল (রহ.)-এর মাজারে রক্ষিত ৩টি ডেক এবং ৫টি দানবাক্স সিলগালা অবস্থায় খোলা হয়েছে। এতে সর্বমোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকাসহ সোনা ও ১৫টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
​আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মাজার কর্তৃপক্ষের উপস্থিতিতে সিলগালা করা ডেক ও দানবাক্সগুলো খুলে আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।

​গণনা শেষে প্রাপ্ত মোট নগদ অর্থ, স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার তালিকা নিচে তুলে ধরা হলো:
​১. নগদ অর্থ:
​সর্বমোট প্রাপ্ত টাকা: ৮৮,৯২,৯৬৬/- (আটাশি লাখ বিরানব্বই হাজার নয়শত ছেষট্টি টাকা)।
​২. স্বর্ণ:
​মোট পরিমাণ: ১ ভরি ৯ আনা ২ রতি।
​৩. বৈদেশিক মুদ্রা:
নগদ টাকার পাশাপাশি বিশ্বের ১৫টি দেশের মুদ্রা পাওয়া গেছে:
​ইংল্যান্ড (পাউন্ড): ৫ পাউন্ড
​ভারত (রুপি): ৩,৯৯৪ রুপি
​থাইল্যান্ড (বাত): ৫ বাত
​সৌদি আরব (রিয়াল): ৯৯ রিয়াল ২৫ পয়সা
​মালয়েশিয়া (রিঙ্গিত): ২৯ রিঙ্গিত
​আমেরিকা (ডলার): ৮ ডলার ২ সেন্ট
​ওমান (বায়সা): ৯০৩ বায়সা
​সংযুক্ত আরব আমিরাত (দিরহাম): ৫৭ দিরহাম ২৫ সেন্ট
​ইরাক (দিনার): ১ দিনার
​কাতার (রিয়াল): ২১ রিয়াল ৫০ পয়সা
​ইউরোপীয় ইউনিয়ন (ইউরো): ৩০ ইউরো ১০ সেন্ট
​বাহরাইন: ০.০২৫ পয়সা
​পাপুয়া নিউ গিনি (কিনা): ৫০ কিনা
​চীন (ইউয়ান): ১৫ ইউয়ান
​ইন্দোনেশিয়া (রুপিয়া): ৫,০০০ রুপিয়া

​প্রতিদিন দেশ-বিদেশের হাজারো ভক্ত ও দর্শনার্থী হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারতে আসেন এবং তাদের মানত ও অনুদানের অংশ হিসেবে নগদ টাকা, সোনা এবং বৈদেশিক মুদ্রা দানবাক্স ও ডেকে প্রদান করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..