1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সরই ইউনিয়নে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল পেয়ে পুলিশের নিরাপত্তা নিশ্চিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো: আলী হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মো:নাছির নেতৃত্বে (৪০) প্রায় ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কেয়াজুপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ও গোপনে ঘোরাফেরা করছে। সন্ত্রাসীরা কেয়াজুপাড়া বাজারের চৌমুহনী মোড়ে ওঁৎ পেতে থাকে এবং হুমকি দিয়ে বলে, “ওকে যেখানে পাই সেখানেই মেরে ফেলব।”
এমতাবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাইলে পুলিশ দ্রুত খবর নেয়। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থল ও সাংবাদিকের বাড়িতে এসে নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সাংবাদিকের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..