1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সাদুল্লাপুর থানা আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

গাইবান্ধা মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাদুল্লাপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি সাদুল্লাপুর থানায় গিয়ে থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার ডিউটি ব্যবস্থা, বিভিন্ন রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথি, সাধারণ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে থানার দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনই জনবান্ধব পুলিশিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়া এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শন শেষে তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..