1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সোনাতলা পৌরসভার উন্নয়নে আপনার ভাবনা আমাদের প্রত্যাশা শীর্ষক মতবিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পৌরসভার উন্নয়নে পৌর প্রশাসকের সাথে সোনাতলা নাগরিক কমিটির ‘আপনার ভাবনা আমাদের প্রত্যাশা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ ২৮ জুলাই ২০২৬ ইং মঙ্গলবার দুপুর ২ টায় সোনাতলা পৌর সেমিনার রুমে উক্ত মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা নাগরিক কমিটির সভাপতি ম-লীর সদস্য আব্দুর রশিদ রাঙার সভাপতিত্বে অনুষ্ঠিত সোনাতলা পৌরসভার উন্নয়নে আপনার ভাবনা আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
বক্তাগন বলেন, ২০০০ সালে যমুনা ও বাঙালি বিধৌত সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন ও বালুয়া ইউনিয়নের অংশবিশেষ নিয়ে গঠিত হয় সোনাতলা পৌরসভা। সোনাতলা পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠুক এটা সোনাতলাবাসীর প্রাণের আকাঙ্খা। একটি আদর্শ পৌরসভা ছাড়া পৌরবাসীর পরিপূর্ণ নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ খুবই কম। আমরা সোনাতলা পৌরসভাকে এমন একটি আদর্শ ও উন্নত নগর এলাকা হিসেবে দেখতে চাই যেখানে উন্নত নাগরিক সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ, দুর্নীতিমুক্ত আধুনিক জনসেবা নিশ্চিত হবে।
সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা নাগরিক কমিটির সভাপতি ম-লীর সদস্য সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, পৌরসভার সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির, উপ সহকারী প্রকৌশলী আবু শাহীন, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সাবেক কাউন্সিলর হামিদা বেগম, গৃহ নির্মান শ্রমিক ইউনিয়ন সোনাতলা উপজেলার সভাপতি মানিক, মতিয়ার রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..