1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর দাবি পূরণ: সংসদ সদস্যকে সর্বস্তরের মানুষের কৃতজ্ঞতা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত প্রাণের দাবি অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি এলাকবাসীর দীর্ঘদিনের ছিল। সোনাতলাসহ জুমারবাড়ী নদীকুলের সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দাবি পূরণের মধ্য দিয়ে এলাকার মানুষের একটি বড় সমস্যার সমাধান হতে যাচ্ছে।
জনগণের এই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন করায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৩টায় সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির শুভ উদ্বোধন করবেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এই যাত্রাবিরতি চালুর মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..