1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সৌদি নাগরিককে কুয়েতে পিটিয়ে হত্যা, বাংলাদেশি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতের আল-জাহরা গভর্নরেটের সালমি মরুভূমি এলাকায় একটি গবাদিপশুর খামারে এক সৌদি নাগরিককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আল-সালমি এলাকার একটি গবাদিপশুর খামারে ঘটনাটি ঘটে। দেশটির অপরাধ নিরাপত্তা শাখা ও জাহরা তদন্ত বিভাগ ওই খামারে আগুন লাগা এবং দগ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পায়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

প্রথমদিকে ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরে তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। নিহত ব্যক্তির ব্যবহৃত গাড়িতে রক্তের দাগ পাওয়া গেলে তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে নিহতের ব্যবহৃত পোশাক এবং কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই খমারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত এক বাংলাদেশি নাগরিককে আটক করে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ওই বাংলাদেশি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান, ঘটনার দিন কোনো একটি বিষয় নিয়ে নিহত সৌদি নাগরিকের সঙ্গে তার তীব্র কথা-কাটাকাটি হয়। রাগের মাথায় এক পর্যায়ে একটি শক্ত কাঠের লাঠি দিয়ে সৌদি নাগরিকের মাথায় ও শরীরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে খামারের পশুখাদ্য রাখার স্থানে নিয়ে যান। এরপর সেখানে আগুন ধরিয়ে দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। হত্যার আলামত নষ্ট করতে মরদেহে আগুন দেওয়া এবং ঘটনাস্থলে থাকা রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

গ্রেফতার ওই বাংলাদেশির নাম-পরিচয় এবং তার বিস্তারিত কর্মপরিচয় এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে নিহত সৌদি নাগরিকের পরিচয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না এবং আলামত নষ্ট করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতার বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা বিঘ্নিতকারী বা যেকোনো ধরণের জঘন্য অপরাধের বিরুদ্ধে তারা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখবে। যে কেউ জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি বা সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: আরব টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..