1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদায়কৃত অর্থদণ্ড ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাসির মোল্লা (২০), সৈকত চন্দ্র মণ্ডল (২১) এবং নাসির মোল্লা (২২)।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের আগস্টে বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বোয়ালমারী থানায় মামলা করা হলে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অপরাধ সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালত উপযুক্ত শাস্তি প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..