1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত
১৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতাররা হলেন—চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) ও খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া গ্রামের দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

র‌্যাব সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জের থানামোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক যাত্রীবাহী বাসে করে সিলেট হতে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অলিপুর রেলক্রসিংয়ের দিকে আসছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল শায়েস্তাগঞ্জ বাস স্ট্যাান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন যাত্রীবাহী বাসটি সংকেত দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশি চালায়। এসময় ২ ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..