যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশ উপকৃত হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে: হানিফ

দেশ উপকৃত হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে: হানিফ

নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মাহবুব উল আলম হানিফ এক ফেসবুক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, যেকোনো মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিশেষের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা চাই প্রত্যেকটা মন্ত্রণালয় স্বচ্ছভাবে কাজ করুক। প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনা, দেশের জন্য পরিকল্পনা ও সেটার বাস্তবায়ন এগিয়ে যাক। দেশ এগিয়ে যাক, সরকারের ইমেজ আরো উজ্জ্বল হোক।

সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।

হানিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই জনগণ দেশের সঠিক তথ্য-উপাত্ত খুঁজে পায়। এটাও সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সাংবাদিক ও গণতান্ত্রিক সরকারের মধ্যে একটা সেতুবন্ধন রয়েছে। এ সেতুবন্ধন একটা মহল নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সরকার ও সংবাদমাধ্যম সুসম্পর্ক থাকাটাই বাঞ্ছনীয়। কিন্তু কখনো কখনো দেখা যায়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কারণেই এ জায়গায় ব্যাঘাত ঘটে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com