নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার বংশালে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) বাদী হয়ে সেই সুলতান আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন।
বুধবার রাজধানীর বংশাল থানায় তিনি এ মামলা দায়ের করেন। এরপর আদালতে এ মামলার এজাহার পৌঁছালে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৯ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার এক কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার এ মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এর আগে, গত ৪ মে রিকশাচালক আব্দুল হামিদকে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই দিন তাকে আটক করে বংশাল থানা পুলিশ।
পরদিন ৫ মে ভুক্তভোগীকে না পাওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়। এরপর থেকে সুলতান কারাগারে রয়েছেন।
Leave a Reply