জব কর্নার ডেস্ক :
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। পদের সংখ্যা একজন। পূর্ণকালীন এ চাকরির কর্মস্থল হবে ঢাকায়। আবেদন করা যাবে অনলাইনে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশের সঙ্গে প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এছাড়া ডেপুটি জেনারেল ম্যানেজার অথবা এর সমমান কিংবা তদূর্ধ্ব পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ ব্যাংকিং খাতে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে ৫৫।
বেতন ও সুযোগ-সুবিধা: ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা স্কেলে বেতনের পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই, ২০২১।
Leave a Reply