শিক্ষা প্রতিবেদক :
সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, এমবিবিএসে ভর্তির সময়সীমা ছিল ২২-৩১ মে পর্যন্ত। এক সপ্তাহ বেড়ে এখন ভর্তির শেষ সময় ৭ জুন পর্যন্ত।
২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
২৫ এপ্রিল এমবিবিএস কোর্সে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত এমবিএস কোর্সে ভর্তি কার্যক্রম চলার কথা ছিল।
Leave a Reply