শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির তাগিদ আওয়ামী লীগে

তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির তাগিদ আওয়ামী লীগে

নিজস্ব প্রতিবেদক

বৃদ্ধির তাগিদ আওয়ামী লীগে

দপ্তরের কাজের ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সারাদেশের তৃণমূল পর্যায়ের দপ্তরের কাজগুলো নিয়মিতভাবে পালনের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। আজ বিকেলে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের দপ্তর ও উপ-দপ্তর সম্পাদকের সঙ্গে সিলেট বিভাগীয় সাংগঠনিক জেলাসমূহের (সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) দপ্তর ও উপ-দপ্তর সম্পাদকদের মতবিনিময় সভায় এই নির্দেশনা দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান এই নিদের্শনা দেন।

দপ্তরের কাজের ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের দপ্তর বিভাগ থেকে ধাপে ধাপে ৮টি বিভাগের জেলাসমূহের দপ্তর ও উপ-দপ্তর সম্পাদকদের সাথে এই সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২য় ধাপে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক পূর্তির উপর আলোকপাত করা হয়।

এরপর সভায় কেন্দ্রীয় দপ্তর বিভাগের সাথে জেলাসমূহের দপ্তর বিভাগের যোগযোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। জেলা থেকে তৃণমূলের অফিসগুলোতে সাংগঠনিক নির্দেশনা পৌছানোর প্রক্রিয়া এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর গতিশীলতা বৃদ্ধি নিয়ে সামগ্রিক আলোচনা হয়। একই সাথে তৃণমূলের সাংগঠনিক কর্মসূচি ও জনকল্যাণমূলক কর্মকা­ন্ডের সচিত্র প্রতিবেদন আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের লক্ষ্যে তৃণমূল থেকে ছবিসহ এসবের তথ্য প্রেরণের জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সংগঠনের প্রয়োজনীয় তথ্য কেন্দ্রীয় দপ্তরে যথাসময়ে সঠিকভাবে প্রেরণেরও আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তৃণমূল পর্যায়ের দপ্তরের কাজগুলো নিয়মিতভাবে পালনের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নেতৃত্বের পাশাপাশি দলের কাজগুলো সুচারূভাবে সম্পন্ন করা দপ্তর বিভাগের দায়িত্ব। এরপর বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ ও আওয়ামী লীগের ডাটাবেইজ টিমের সদস্য নূরে আলম পাঠান মিলনসহ সাংগঠনিক জেলাসমূহের দপ্তর ও সহ-দপ্তর সম্পাদকরা সভায় সংযুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com