শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝিনাইদহ ছোট্ট দুই সন্তানকে বাঁচাতে জীবন দিলেন বাবা

ঝিনাইদহ ছোট্ট দুই সন্তানকে বাঁচাতে জীবন দিলেন বাবা

ঝিনাইদহ প্রতিনিধি :
স্বজনদের আহাজারি

আদরের দুই সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। হঠাৎ ছুটে আসছিল দ্রুতগতির একটি বাস। বেপরোয়া বাসটি এক মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করেও ক্ষান্ত হয়নি। চাপা দিল পথচারী বাবাকেও। মৃত্যু নিশ্চিত জেনেই কোলের দুই সন্তানের জীবন বাঁচাতে ফেলে দেন সড়কের পাশে। এতে ছোট্ট সন্তানরা বেঁচে গেলেও নিভে যায় বাবার জীবন প্রদীপ।
বুধবার রাতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের চান্দপুর জামতলা এলাকায়। নিহতের নাম আবু তালেব। তিনি একই এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে। তার দুই সন্তান হলো- আট বছর বয়সী শাহরিয়ার ও পাঁচ বছরের আছিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহরিয়ার ও আছিয়াকে কোলে আর কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবু তালেব। এ সময় বিপরীত থেকে বেপরোয়া গতির একটি বাস আসছিল। বাসটি একটি মোটরসাইকেলের আরোহীকে পিষ্ট করে চলে যাওয়ার সময় তালেবকেও চাপা দেয়। কিন্তু এর আগেই কোলের দুই সন্তানকে বাঁচাতে সড়কের পাশে ফেলে দেন তিনি। এতে ঘটনাস্থলে তালেব নিহত হলেও প্রাণে বেঁচে যায় দুই সন্তান।

চোখের সামনেই বাবার মৃত্যু দেখে অজ্ঞান হয়ে পড়ে শিশু শাহরিয়ার। আর সামান্য আহত হয়েছে আছিয়া। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাসের আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com