শিরোনাম :
হামলার দাবি ট্রাম্পের, হরমুজে ইরানের ৭ ‘দ্রুতগামী নৌকায় নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

 

বিনোদন ডেস্ক :
মাধুরী দীক্ষিত। ফাইল ছবি

বলিউডের ইতিহাসে রেখার পর যদি কেউ মুজরা নৃত্যশৈলীকে দারুণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তবে তর্কাতীতভাবে তার নাম মাধুরী দীক্ষিত। ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে ‘চন্দ্রমুখী’র চরিত্রে মাধুরীর অভিনয় এখনও পর্যন্ত তার ফিল্মি কেরিয়ারে অন্যতম সেরা অভিনয়।

ছবিতে মাধুরীর মোহময়ী রূপ, দক্ষ অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচে মুগ্ধ হননি এমন দর্শক বিরল। দীর্ঘ ১৯ বছর পর ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছে এই পরিচালক-অভিনেত্রী জুটি।

সূত্রের খবর, আরও একবার বনশালির নির্দেশনায় অভিনয় করবেন মাধুরী। নেটফ্লিক্সের জন্য তৈরি করতে চলা তার ম্যাগনাম ওপাস ‘হীরা মান্ডি’তে মাধুরীকে প্রায় পাকা করে ফেলেছেন এই বিখ্যাত বলি-পরিচালক।
আগেই জানা যায়, বিশাল বাজেটে তৈরি হতে চলা এই সিনেমায় সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সদ্য জানা গেছে, ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে ভীষণভাবে চাইছেন বনশালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে।

জোর খবর, মাধুরীও নাকি রাজি হয়েছেন এই প্রস্তাবে। পরিচালকের দৃঢ় বিশ্বাস তিনি যেমন ধরনের ভাবনা ভেবে রেখেছেন ছবিতে এই সিকোয়েন্সকে কেন্দ্র করে, একমাত্র মাধুরীই তা পারবেন পর্দায় ফুটিয়ে তুলতে।

তাছাড়া ‘হীরা মান্ডি’তে এই সিকোয়েন্স যে একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সেই ব্যাপারে জোর গলায় জানিয়েছে বনশালির ইউনিট ঘনিষ্ঠ এক ব্যক্তি। বলিপাড়ায় জোর ফিসফাস, ‘হীরা মান্ডি’-তে অভিনয়ের জন্য বিরাট অঙ্কের টাকার পারিশ্রমিকও পেতে চলেছেন ‘চন্দ্রমুখী’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com