শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোহাম্মদপুর রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

মোহাম্মদপুর রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব-২। এ সময় তাদের থেকে ৩টি লম্বা ছুরি, ২টি চাকু, ২টি লোহার তৈরি ছুরি, ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
রোববার দুপুরে র‍্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে কিশোর গ্যাং ‘পাটালী’ গ্রুপের ৩ জন সদস্য হলো, মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল, মো. আলী হোসেন ও মো. চাঁন মিয়া। অপরদিকে কিশোর গ্যাং ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের ৮ জন সদস্য হলো, মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ, মো. রনি খান, মো. আরিফ হোসেন ওরফে রিফাত, মো. আবির, মো. রনি, মো. সাগর, রায়হান ও মো. রবিউল ইসলাম।

এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ২ নম্বর গেটের সামনে এবং বেড়িবাঁধ রোডের আজিজ খান রোড এলাকায় পৃথক অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুটি গ্রুপের মোট ১১ জনকে আটক করা হয়। তারা সবাই কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

তিনি জানান, আটক এই কিশোর অপরাধীরা বিভিন্ন নির্জন স্থানে পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আটক আসামিরা ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং আধিপত্য বিস্তারের নেশায় মারামারি করে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com