শিরোনাম :
বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী গাইবান্ধায় দুস্থ রোজাদারের পাশে হরিদাস চন্দ্র সোনারগাঁয়ে ইফতারের আগে ১৮ ঘর পুড়ে ছাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত ওয়েবিনার

দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত ওয়েবিনার

প্রবাস জীবন ডেস্ক :
সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের (সিউল) উদ্যোগে সোমবার (২৪ মে) স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত বিষয়টি সামনে রেখে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। আলোচক ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. মো. আবদুল জলিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক ড. মো. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. একে এম জাকির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) এসএসও ড. এম নাজিম উদ্দিন ও বাংলাদেশ জৈব কৃষি নেটওয়ার্কের সমন্বয়ক শাহাদাত হোসেন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম।

ওয়েবিনারে স্মার্ট ফার্মিংয়ের চারটি ক্ষেত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থাপনা করেন। তারা হলেন কাঙ্গওয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ড. ওবায়দুল কালাম আজাদ, দক্ষিণ কোরিয়ার পুকিয়ং জাতীয় বিশ্ববিদ্যালয়ের (পিএইচডি ফেলো) বিকাশ চন্দ্র রায়, সুনচন ন্যাশনাল ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ডক্টরাল ফেলো (পিএইচডি ফেলো) মহাববত আলী, দক্ষিণ কোরিয়ার চুঙ্গনাম ন্যাশনাল ইউনিভার্সিটির পোস্ট-ডক্টরাল গবেষক নাসিম রেজা।

এছাড়াও স্মার্ট ফার্মিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থান, চ্যালঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এই উন্নত প্রযুক্তি ভিত্তিক জ্ঞান কাজে লাগিয়ে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আলোচকগণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com