সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ মে) রাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলেন- সোহেল, আব্দুল আলীম ও জিহাদ। তারা পরস্পরের বন্ধু বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ মে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আল আমিন নামে (২০) এক যুবককে ভাড়া ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তিন বন্ধু সোহেল, আব্দুল আলীম ও জিহাদ। পরে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশ একটি থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করে। পরে নিহত ওই যুবকের মোবাইল ফোন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি দোকানে বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তিন হত্যাকারীকে হাতে নাতে আটক করে। নিহত যুবক ও আটক তিনজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল।
পুলিশ জানায়, চার বন্ধুর মধ্যে সোহেল নিহত আল আমিনের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নেন। পরে সেই ধারের টাকা চাইলে তিন বন্ধু মিলে অপর বন্ধু আল আমিনকে হত্যার পরিকল্পনা করেন। এর জের ধরে গত ২৩ মে কাঠগড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে চার বন্ধু মিলে একটি বাড়িতে রুম ভাড়া আল আমিনকে হত্যা করে পালিয়ে যায়।
Leave a Reply